দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ভোলা শহরের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পার্থ বলেন, গণমাধ্যমের মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আগামীতে ভালো কিছু অবশ্যই হবে।
এ সময় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এবার শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করেছে।
এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় স্থানীয় নেতাকর্মী, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যে আই